মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মৃত্যুর আগে নবীজি যে ৮ অসিয়ত করে গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের ১১তম বছরে ইন্তেকাল করেন। সবশেষ তিনি হজরত আয়েশা (রা.)-এর ঘরে ছিলেন। তার কোলে মাথা রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেসময় ও বিদায় হজে করা অসিয়তসমূহ তুলে ধরা হলো।

নামাজ আদায়

হজরত আনাস (রা.) বলেন, রসুলুল্লাহ (স.)-এর অন্তিম মুহূর্তে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এ অসিয়ত ছিল যে, ‘সালাত সালাত’ (অর্থাৎ নামাজ আদায় করবে। (মুসনাদে আহমদ ২৬৬৮৪)

অধীনদের সঙ্গে ভালো ব্যবহার
হজরত আনাস (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ (স.)-এর অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার মুখের ভাষায় এই অসিয়ত ছিল যে ‘…তোমাদের দাস-দাসীর ব্যাপারে আল্লাহকে ভয় করবে (অর্থাৎ তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে)।’ (ইবনে হিব্বান ৬৬০৫)

কোরআন-সুন্নাহর অনুসরণ
বিদায় হজের ভাষণে রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘… অবশ্যই আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি; যদি তা দৃঢ়ভাবে ধারণ করো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না; আর তা হলো আল্লাহর কিতাব এবং তাঁর নবীর সুন্নাহ।’ (হাকেম ৩১৮)

আমানত রক্ষারসুল (সা.) বলেন, ‘সাবধান! কারও কাছে অন্যের আমানত থাকলে সে যেন তা আমানতদাতার কাছে দিয়ে দেয়।’ (মুসনাদে আহমদ ২০৬৯৫)

শিরকের পথ পরিহারহজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, যে রোগ থেকে রসুলুল্লাহ (সা.) আর সুস্থ হয়ে ওঠেননি, সেই রোগ থাকা অবস্থায় তিনি বলেছেন, ইহুদিদের প্রতি আল্লাহ লানত করেছেন, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। (মুসলিম ৫২৯)

সুদ বর্জন
বিদায় হজের ভাষণে রসুলুল্লাহ (স.) বলেন, ‘আর জাহেলি যুগের সুদ প্রথা বাতিল ঘোষিত হলো।…’ (মুসলিম ১২১৮)

নারীর প্রতি সম্মান প্রদর্শন
জাবির (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা নারীদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কেননা, তোমরা তাদের আল্লাহর দেয়া নিরাপত্তার মাধ্যমে গ্রহণ করেছ। আর তাদের লজ্জাস্থান তোমরা হালাল করেছ আল্লাহর কলেমা তথা ওয়াদার মাধ্যমে।’ (মুসলিম ১২১৮)

ফিতনা থেকে দূরে থাকা

রসুল (সা.) ইরশাদ করেন, ‘কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে।’ (বুখারি ১০৩৬)

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit