মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম সোমবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে এ কথা জানা যায়।

পোস্টে জানানো হয়, উপহার দেয়া এ গিলাফ, যা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফকে আবৃত করে। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, কাবা শরিফের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।
 
ধর্ম উপদেষ্টা মক্কায় পৌঁছে বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে জানিয়েছেন, বিমান ভাড়া, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া কমানো ও আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে- এ বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit