বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করতে নোটিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা গ্রহণে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম (মিলন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকে আজ এ লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় নোটিশে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করা হলে মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। শিশুদের কোমল হৃদয়ে ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ, ইভটিজিংসহ সামজিক অপরাধের প্রতি ঘৃণা তৈরি হবে। জাতির ভবিষ্যত বিনির্মাণের কারিগর শিশুদের নৈতিক, মানবিক ও আদর্শ ভিত্তির উপর গড়ে তোলা সম্ভব হবে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয় লিগ্যাল নোটিশে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৯:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit