মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছরের চেষ্টার ফল ৬৫ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবুল মনসুর আবদুস সবুর।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৫০ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ তিনি ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেছিলেন।

পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে মনসুরকে ফোন করে কর্তৃপক্ষ। বিজয়ী হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। মনসুর বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি তিনি জিতেছেন।

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা শুরু করবেন।

মনসুর আরও বলেন, আমি এতটাই উচ্ছ্বসিত যে, আমি কী বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি।

 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit