শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
আইজেনকোট না নেতানিয়াহু, শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য শ্রীলংকা ম্যাচের আগে দেশে ফিরছেন হামজা-ফারহান হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: টাইগার কোচ জবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল॥ নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে নরসিংদীতে একজন আটক জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : অতিবৃষ্টির কারনে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাংগাড়ী মাঠের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়েছে। মরিচ, মাসকলাই ও টমেটো সহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার কৃষক। বদ্ধ পানি নিস্কাশনের জন্য কয়েক বছর আগে ড্রেনেজ ব্যবস্থা চালু করা হলেও সংস্কারের অভাবে তা এখন ভরাট হয়ে গেছে। পানি নিস্কাশন ব্যবস্থা থাকলে ফসলের ক্ষতি হতনা বলে দাবি কৃষকদের। তবে কর্তৃপক্ষ বলছেন বরাদ্দ পেলে ক্যানেল সংস্কার করা হবে।দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ব্যাংগাড়ীর মাঠ সবজি সহ বিভিন্ন ধরণের ফসলের জন্য খ্যাত। এ মাঠে চলতি মৌসুমেও বিভিন্ন ধরণের সবজি চাষ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় মাঠের কয়েক হাজার হেক্টর জমির এসব ফসল নষ্ট হয়ে কৃষকের মাথা হাত পড়েছে। উঠতি ফসল মরিচ, মাসকলাই, টমেটো ও তুলা সহ বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে আছে। বেশ কয়েক বছর আগে মাঠের বদ্ধ পানি নিস্কাশনের জন্য ক্যানেল তৈরী করা হলেও তা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে কৃষকের জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে এমনটি জানিয়েছেন সেখানকার কৃষক মো. নুরুল ইসলাম, মানজারুল ইসলামসহ অনেকে।পানিবন্দী হওয়ার কারনে ব্যাংগাড়ী মাঠের কৃষকের কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পানি নিস্কাশন ব্যবস্থা থাকলে কৃষকরা তাদের মূল্যবান ফসল রক্ষা করতে পারতো বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম।দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় থেকে বরাদ্দ পেলে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ক্যানেলটি সংস্কার করার আশ^াস দিয়েছেন দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।মাঠের পানি নিস্কাশন ব্যবস্থা হলে বাঁচবে কৃষি ও কৃষক, তবে আশ^াস নই বাস্তবায়ন চাই এলাকার ভূক্তভোগী কৃষকেরা।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit