শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনকে টার্গেট করেই কি হামলা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৪ অক্টোবর) ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই সাফিউদ্দীন অন্যান্য হিজবুল্লাহ নেতাদের নিয়ে লেবাননের রাজধানীর দক্ষিণ দাহেহ এলাকায় একটি বাঙ্কারে বৈঠক করার সময় তাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে।

তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইসরাইলি সেনাবাহিনীও হিজবুল্লাহ নেতার নিহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি লেবাননের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকালের ইসরাইলি হামলা গত সপ্তাহে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে হামলার চেয়ে অনেক ভয়াবহ ছিল। 
 
সাফিউদ্দিনের বিষয়ে হিজবুল্লাহও এখনো কোনো মন্তব্য করেনি। নাসরুল্লাহর চাচাতো ভাই সাফিউদ্দিন হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয়। ইসরাইলি কর্মকর্তাদের মতে, গত শুক্রবার বৈরুতের কাছে ইসরাইলেরর ভারী বোমাবর্ষণে নিহতদের মধ্যে তিনি ছিলেন না। তবে এ সপ্তাহের হামলায় তিনি সেখানে উপস্থিত ছিলেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
 
এদিকে গেল ২৪ ঘন্টায় লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পাল্টা হামলায় ১৭ ইসরাইলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit