বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর সেই সংঘাত আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক ও সমর বিশ্লেষকরা।

এই সংঘাতের জেরে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও বিশ্ববাজারে যথেষ্ট তেলের সরবরাহ আছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এই তেলের মূল্য ৭৪ দশমিক ৫৪ ডলার। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮২ ডলারে উঠেছে।

গতকাল বুধবার হঠাৎ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বাড়ানো হয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্র তেলের মজুত বৃদ্ধি করায় তা কিছুটা প্রশমিত হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩ দশমিক ৯ মিলিয়ন বা ৩৯ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়ে ৪১৭ মিলিয়ন বা ৪১ কোটি ৭০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। যদিও গত সপ্তাহে রয়টার্সের এক জরিপে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, উল্টো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১৩ লাখ ব্যারেল কমবে।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit