শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির ৮ নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। 

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।

বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জয়নুল বলেন, ২০১২ সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল ৯ জন। এরমধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit