শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, ইরান ইসরায়েলের উপর “শীঘ্রই” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এই মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলে তার ফল ভালো হবে না বলেও দাবি করেছে ওই মার্কিন কর্মকর্তা।

আজ মঙ্গলবারের লেবাননে স্থল অভিযান শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলোয় জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ঢুকে পড়ে ইসরায়েলি সেনারাও।

এরপর আজ মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থলবাহিনী প্রবেশ করেছে।

যদিও লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর প্রবেশের ঘটনা অস্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনও সংঘর্ষ হয়নি। তবে আমরা এমন যুদ্ধের জন্য প্রস্তুত আছি।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit