শনিবার, ০৯ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরাইলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইল। ওই হামলায় মোট ২০ হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

বিবৃতিতে নাশারকে ‘রকেট বিষয়ক জ্ঞানের উৎস’ হিসেবে বর্ণনা করে বলা হয়, এর আগে তিনি হিজবুল্লাহর ’বদর ইউনিটের উপপ্রধান’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে লেবাননের ৯৬০ জনেরও বেশি মানুষকে হত্যা ও ২ হাজার ৭৭০ জনেরও বেশি আহতের ঘটনা ঘটিয়েছে।

গত বছরে ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে টার্গেট করে গাজায় অভিযান শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার লেবাননকে আরেকটি গাজায় পরিণত করতে চায় ইসরাইল।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit