বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

পলাশপুর জোনের উদ্যােগে অসহায়দের মাঝে ডেউটিন, সেলাইমেশিন আর্থিক অনুদান বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন (৪০ বিজিবি) কর্তৃক স্থানীয় পাহাড়ী বাঙ্গালী ও দুঃস্থ জনসাধারনের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, আর্থিক অনুদান প্রদান  খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল  ১১টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যােগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক জোন সদরে স্থানীয় ১৬টি গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারের মাঝে ১১ বান ঢেউটিন,
০২টি সেলাই মেশিন, নগদ ৩৬,০০০/- টাকা আর্থিক অনুদান, দূর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটার জন্য ফুটবল ও গোলপোস্ট তৈরী করাসহ সর্বমোট আনুমানিক ১,৬০,৯০৫/- (এক লক্ষ ষাট হাজার নয়শত পাঁচ) টাকার অনুদান প্রদান করা হয়।
এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit