শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

দুর্গাপূজা  উপলক্ষ্যে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক পুলিশ সুপারের  মতবিনিময়। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালের দিকে  খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মাহমুদা বেগম এর সঞ্চালনায়  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, আগামী ৯ই অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা করা হয়। খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৬১টি পুজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপ গুলোতে যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সে লক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ নিরলসভাবে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। নিরাপত্তার জন্য প্রত্যেকটা পূজামন্ডপে যেন সিসিটিভি সংযুক্ত রাখে এবং নিরাপত্তার বলয়ের মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন করার জন্য আহ্বান জানানো হয়। আযানের সময় মাইকের শব্দ, বাদ্যযন্ত্র সংযত ও নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল)  মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) এ কে এম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (এসএএফ)  সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ  মো. আব্দুল বাতেন মৃধা, সহ  সাংবাদিকবৃন্দ, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারিসহ সকল উপজেলা ও গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit