রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

চৌগাছায় দু’পক্ষের সংঘর্ষে ৭জন আহত আটক-১

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বুন্দেলীতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার সিংহঝুলী গ্রামের আবুল হোসেন দফাদারের ছেলে আরিফুল ইসলাম দফাদার (৩৫) ও মাজালী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসেন (৩৭) উত্তর কয়ারপাড়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম (৩৪), মশিউর নগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে রানা হোসেন (৩২) ও আন্দারকোটা গ্রামের মৃত মগরেব আলীর ছেলে লিটন হোসেন (৫০)। পুলিশ এ ঘটনায় উত্তর কয়ারপাড়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম (৩৪) আটক করেছেন।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে আহত আরিফ হোসেন দফাদারের দুলাভাই কামরুল ইসলাম বলেন, আমার কুটুম আরিফ হোসেন সিংঙ্গাপুর প্রবাসী। সে বিদেশ থেকে ৭ দিন আগে দেশে এসেছে। আরিফ ও তার দুইজন সহকর্মী বিদেশে থাকা কালিন সময় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা গ্রামের সনু মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী উজ্জল হোসেনের অধিনে কাজের টাকা পেত ৩৫ হাজার ডলার। তারা সবাই ৭ দিন আগে দেশে ফিরেছে। ঘটনার দিন সকালে উজ্জল হোসেন আরিফ হোসেন ও তার সহকর্মীদের ফোন করে বলে দুপুরের পরে আমার গ্রামের বাড়ীতে এসে ৫ লাখ টাকা নিয়ে যা।

উজ্জল হোসেনের দেওয়া সময়ে আরিফ হোসেন ও তার সহকর্মীরা উজ্জল হোসেনের গ্রামের বাড়ীতে যায়। সেখানে পৌছালে উজ্জল হোসেন ও তার ভাই আলম হোসেনের নেতৃত্বে আগে থেকে ওৎ পেতে থাকা লোকজন তাদেরকে লোহাররড. চাপাতি, বাঁশের লাঠি, হাসুয়া, গাছিদা ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক আহত করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এ খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হোসেন জানান, আহতদের মধ্যে মামুন হোসেন ও রানা হোসেনের অবস্থা আশঙ্খাজনক। তাদের হাত ও পায়ের কয়েক স্থানে হাড় ভেঙ্গে গেছে। এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আহদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছেন। ঘটনার সাথে জড়িতোদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit