বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার।

জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাইয়ে বিপ্লব করেছে আর সেসময় অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।

ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই, তারা নানা ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন তিনি।  

স্থানীয়ভাবে উৎপাদিত কিশোরগঞ্জের হাওরের ধান, মিঠা পানির মাছ ও সুস্বাদু পানির খাদ্যের সম্ভাবনাময় অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ছাড়াও আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা।

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।  কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit