রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

জনগণের আকাঙ্ক্ষা পূরণ সরকারের বড় চ্যালেঞ্জ: হাসান আরিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকার ছাত্র-শ্রমিক-জনতার ট্রাস্ট হিসেবে কাজ করছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের একটি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগ কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমরা ছাত্র-শ্রমিক-জনতার ট্রাস্ট হিসেবে কাজ করছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের একটি বড় চ্যালেঞ্জ।

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য কী, রিংগলি’র  এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, গত ১৫ বছরে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় সরকারের প্রতিনিধিরা খুব বেশি ভূমিকা রাখতে পারে না। কিন্তু স্থানীয় সরকারের সকল পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তারা প্রকৃত অর্থেই স্থানীয় পর্যায়ের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হলে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে বিগত সরকারের আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সকল পর্যায়ের প্রতিনিধিদের অপসারণ করেছি। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যেসব ইউনিয়ন পরিষদ নিয়ে অভিযোগ ছিল, তদন্ত সাপেক্ষে সেসব পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। আমরা চাই, স্থানীয় পর্যায়ের সকল স্তরের প্রকৃত জনপ্রতিনিধিরাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসুক।

হাসান আরিফ জানান, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। সুইজারল্যান্ডসহ যেসব উন্নত রাষ্ট্র স্থানীয় সরকার ব্যবস্থায় সফলতা পেয়েছে, প্রয়োজনে তাদের কাছ থেকে প্রশিক্ষক নেওয়া যেতে পারে। এ ব্যাপারে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমন্বয় এবং সহযোগিতা প্রত্যাশা করি। স্থানীয় সরকার উপদেষ্টার কাছে জানতে চেয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এসব কমিশনের কার্যপরিধি বা লক্ষ্য কী হতে পারে?

জবাবে হাসান আরিফ বলেন, সমাজের সর্বস্তরের মানুষ একটি পরিবর্তন চেয়েছে। তাদের ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করছি। একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা আমরা সবাই চাই। এজন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন। নির্বাচন ব্যবস্থাকে গত ১৫ বছরে পরিপূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে।

বৈঠকে হেলথ স্যানিটেশন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোরশেদ জামান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন এবং হেড অব কো-অপারেশন করিন হেনচজ পিগনানি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit