মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

‘ইসরাইলি গণহত্যা’র নিন্দা জানিয়ে যা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান এবং হত্যাযজ্ঞ নিয়ে বিশ্বজুড়ে মিডিয়ার নীরবতার তীব্র সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি একে ‘গণহত্যা’ আখ্যায়িত করে বলেছেন, যারা এ হত্যাকাণ্ড সমর্থন করে বা এর বিরুদ্ধে কিছু বলছে না, তারা নিজেদের মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, ‘যারা এই গণহত্যাকে সমর্থন করে বা এর বিরুদ্ধে নীরব থাকে, সে নিজের মানবিক অস্তিত্বকে ধ্বংস করেছে’। 

তিনি আরও যোগ করেন, ‘দেখে মনে হচ্ছে এটা যেন জোসেফ গোয়েবেলস (নাৎসি প্রচারমন্ত্রী), যিনি পুরো বিশ্বের সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করছেন, সবাইকে চুপ করিয়ে রেখেছেন। যাতে তারা ইসরাইলি হামলায় নিহত তাদের সহকর্মীদের বা বোমা আক্রমণে মারা যাওয়া ২০,০০০ শিশুর কথা উল্লেখ না করে’।

পেত্রো এ সময় পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার অফিসে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনারও নিন্দা জানান। ইসরাইলি বাহিনী ওই অফিসটি ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়।

প্রেসিডেন্ট পেত্রোর এ মন্তব্য এমন এক সময়ে আসল, যখন যুক্তরাষ্ট্রের ইহুদি বিদ্বেষবিষয়ক বিশেষ দূত ডেবোরা লিপস্টাড পেত্রোর ইসরাইলের সামরিক কার্যক্রম নিয়ে করা সমালোচনাকে ইহুদি বিদ্বেষ বলে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে পেত্রো বলেন, ‘ফিলিস্তিনিরাও সেমিটিক জনগোষ্ঠীর অংশ। আর গাজায় শিশুদের হত্যা করাটাই আসল ইহুদি বিদ্বেষ’।

এ সময়, তিনি কখনোই ইহুদি বিরোধী নন এবং তিনি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন বলেও উল্লেখ করেন।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় তার সামরিক অভিযান শুরু করে। চলমান সে অভিযানে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহতের সংখ্যা প্রায় এক লাখ। 

এছাড়া ক্রমাগত হামলায় গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit