বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদেরসহ ১৫৮ জনের নামে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা হয়েছে। আটজনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। রবিবার ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের বাবা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
 
অন্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম।
  
মামলার এজাহারে বলা হয়, ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আকাশ গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit