বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিক্ষার্থীদের ওপর হামলা: এম এ মান্নানের জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের ১০ মিনিট যুক্তি-তর্ক শেষে বিচারক নির্জন মিত্র তার জামিন না মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক মন্ত্রীর পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আমরা বিরোধিতা করেছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে সুনামগঞ্জের শতাধিকেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অথচ পুলিশ সাবেক এ মন্ত্রী কোন উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এমন হামলা চালিয়েছেন তার কারণ জানতে রিমান্ড আবেদন করেনি। বিষয়টি দুঃখজনক।

গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে যৌথবাহিনী সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit