বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

রবিবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলতি বছর দেশটির সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

সরকারি আইআরএনএ  বার্তা সংস্থা জানিয়েছে, পূর্ব ইরানের তাবাস খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ৩০ থেকে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আরও ২০ জন আহত হয়েছেন।

ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে, শনিবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। দক্ষিণ খোরাসান প্রদেশের ওই কয়লা খনিতে এ সময় প্রায় ৭০ শ্রমিক ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিথেন গ্যাসের লিকেজ থেকে খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটে। যেটির মালিকানাধীন ইরানি প্রতিষ্ঠান মাদানজু।  

রাষ্ট্রীয় টিভি সম্প্রচার করেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাবাসে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।  

আইআরএনএ অনলাইন ফুটেজে কিছু মরদেহ দেখিয়েছে, মরদেহগুলোর শরীরে কাজের পোশাক পরা।

দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, উদ্ধারকারী দলগুলো বাকি মরদেহ উদ্ধারে কাজ করছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেছেন, বিস্ফোরণটি খনিতে গ্যাসজনিত কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে রাষ্ট্রীয় টিভির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মারাত্মক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন

 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit