মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

মাসবুক ব্যক্তি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়বেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : মাসবুক বলা হয়, যিনি নামাজের জামাতে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত পাননি, তিনি ইমামের সঙ্গে প্রথম বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়বেন। যদিও তার দুইরাকাত পূর্ণ হয়নি, এরপরও ইমামকে অনুসরণ করে তিনি তাশাহহুদ পড়বেন।

ইবরাহিম নাখঈ (রহ.) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, যে মাসবুক ব্যক্তি প্রথম রাকাত থেকে ইমামের সঙ্গে শরিক হতে পারেনি, সে যেমন ইমামের প্রতি বৈঠকে ইমামের সঙ্গে বসবেন, প্রতি বৈঠকে তাশাহহুদও পড়বেন। (কিতাবুল আসার লিল ইমাম মুহাম্মাদ: ১৩১)
 
প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হওয়ার পর মুক্তাদির তাশাহহুদ পাঠ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি তাশাহহুদ পূর্ণ করার পরই দাঁড়াবে। তবে কেউ যদি তাশাহহুদ না পড়েই ইমামের সাথে দাঁড়িয়ে যায় তার নামাজও হয়ে যাবে।
 
মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর ইমামের সাথে সালাম ফেরাবে না। ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাঁড়াবে এবং যথারীতি বাকি নামাজ আদায় করে শেষ বৈঠক করে সালাম ফেরাবে। মাসবুকের শেষ বৈঠক মূলত সেটিই।
 
ইমামের শেষ বৈঠকে মাসবুক শুধু তাশাহুদ পড়বে। দরুদ ও দোয়া মাসুরা পড়বে না। অনেকে বলেছেন, ইমামের সাথের শেষ বৈঠকে মাসবুক ধীরে ধীরে তাশাহুদ পড়বে। এতটা ধীরে যেন তার তাশাহুদ পড়া শেষ হতে হতে ইমাম তাশাহুদ শেষ করে দরুদ ও দোয়া মাসুরাও শেষ করে ফেলতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit