মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আইসিসির নতুন সংগীতে নেই বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নতুন সংগীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩ মিনিট ১ সেকেন্ডের সেই মিউজিকের বেশির ভাগ অংশজুড়ে ছিল ভারত। মিউজিকে জিম্বাবুয়েকে দেখালেও ছিল না আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ।

১৮১ সেকেন্ডের ভিডিওতে ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। দেখানো হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি ইভেন্ট ও দর্শকদের উন্মাদনা। 

ভিডিওতে কমপক্ষে ২১ বার ছিল ভারতের উপস্থিতি। ছিল শচীন টেন্ডুলকার, রোহিত শর্মাসহ ভারতীয় ভক্ত-সমর্থকদের ছবি। কিন্তু দেখানো হয়নি বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের। যে কারণে নতুন গান প্রকাশের পর আইসিসিকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা করছেন নেটিজেনরা।

কেউ মন্তব্য করেছেন, ‘গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয়!’  কারও মতে এটা ‘ভারতীয় ক্রিকেটের সংগীত’! কেউ একজন প্রশ্ন করেছেন, ‘শুধু ভারতই কি আছে এই ভিডিওতে?’ আইসিসির নতুন এই ‘অ্যানথেম’ দেখে কেউ কেউ তো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলেও মন্তব্য করেছেন! রসিকতাকে কেউ আবার অন্য মাত্রায় নিয়ে গেছেন, ‘যদি এমন হতো শুধু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া খেলবে। বাকিরা তাদের সঙ্গে নাচবে।’ 

রসিকতার পাশাপাশি বিদ্রূপাত্মক মন্তব্যও ছিল এই গান নিয়ে, ‘ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসির গান। আইসিসির অর্থ তিন মোড়লের ‘ইন্টারনাল ক্রিকেট কাউন্সিল’! এই গানের ভিডিও প্রকাশের পর ১৫ ঘণ্টায় ৯ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit