সূত্র : আল অ্যারাবিয়া
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সম্প্রতি সড়কপথে জেদ্দা থেকে রিয়াদ পর্যন্ত তিনটি বাতিল বিমান যাত্রা করেছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) বোয়িং ৭৭৭ বিমানগুলোর এ সড়কযাত্রা পুরো পুরো দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মরুভূমি ও পাহাড়ের মধ্য দিয়ে বিমানের যাত্রার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মানুষ এ যাত্রাকে উদযাপন করছে। বিমানগুলোকে রিয়াদ সিজন ২০২৪-এর বুলেভার্ড রানওয়ে জোনে প্রদর্শন করা হবে।
সূত্র : আল অ্যারাবিয়া
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪০