মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

যুক্তরাষ্ট্রের লিগে সাকিব-তামিমের সতীর্থ যারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে ভিন্ন দলের হয়ে খেলবেন। ৫ দলের এই টুর্নামেন্ট ৪ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর। 

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে সাকিব-তামিমের সতীর্থ কারা দেখে নেওয়া যাক-

তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এই দলের প্রধান কোচ মঈন খান। সাবেক পাকিস্তানি ক্রিকেটারের অধীনে তামিম ছাড়াও খেলবেন শহিদ আফ্রিদি, কুশল পেরেরা, জেসন বেহরেনডর্ফ, ওয়াহাব রিয়াজ, নিক কেলি।

সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। এই দলের কোচ মিকি আর্থার। শ্রীলংকা ও পাকিস্তানের সাবেক প্রধান কোচের অধীনে সাকিব ছাড়াও খেলবেন টিমাল মিলস, জনসন চার্লস, হাশমতউল্লাহ শহীদি, রুম্মান রঈস ও হ্যারি টেক্টর।

এছাড়া আটলান্টা কিংস ক্রিকেট ক্লাবে ব্লেয়ার ফ্লাঙ্কলিনের কোচিংয়ে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, স্যাম বিলিংস, ইমরান তাহির, জিমি নিশাম, দানিশ আজিজ ও টম মুরস।

ভিভ রিচার্ড কোচ হিসেবে আছেন ডালাস লনেস্টার্সের। এ দলের হয়ে খেলবেন কেশব মহারাজ, দীনেশ কার্তিক, কলিন মুনরো, শোয়েব মাকসুদ, বিনুরা ফার্নান্দো ও প্রজ্ঞান ওঝা।

সনাথ জয়াসুরিয়ার কোচিংয়ে নিউইয়র্ক লায়ন্সে খেলবেন সুরেশ রায়না, মোহাম্মদ নবি, তাবরাইজ শামসি, উপুল থারাঙ্গা, আসাদ শফিক ও বেন কাটিং। 

আর ভেঙ্কাটেশ প্রসাদের কোচিংয়ে শিকাগো ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন রবিন উথাপ্পা, সিকান্দার রাজা, ক্রিস লিন, ভানুকা রাজাপক্ষে, দীনেশ চান্দিমাল ও সোহেল তানভীর।

ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসএর উদ্যোগে আয়োজন করা হচ্ছে এক লঞ্চ পার্টির, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাকিব আল হাসান, সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস, ওয়াসিম আকরাম, ভেংসরকার ও শহীদ আফ্রিদির। সেই সময়ে ভারতে সিরিজ চলমান থাকবে, তবে স্বল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রে ছুটে যেতে পারেন সাকিব।

১২ অক্টোবর পর্যন্ত চলবে ভারত-বাংলাদেশ সিরিজ, সাকিব যেখানে খেলবেন, তামিম দেবেন ধারাভাষ্য। তাই তাদের পুরো টুর্নামেন্টে দেখা যাবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit