শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বিদেশে চলে যাওয়ার খবর গুজব: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বিদেশে চলে গেছেন এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব বলে দাবি করেছেন আসিফ নজরুল নিজেই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লাইভে তিনি এ দাবি করেন।

আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে, আমি কেন মিডিয়াতে অনুপস্থিত? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই। আমি মনে করি এ ধরনের তথ্য, গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, তারা জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে করছে।

এ ধরনের গুজব এবং আজগুবি বিভিন্ন তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

লাইভে আসিফ নজরুল আরও বলেন, ‌‌‘তবে এটা ঠিক আমি মিডিয়াতে একটু কম আসছি। কারণ, আমার অনেক কাজ। কাজের যদি অগ্রগতি হয় সেটা আমি জানাবো, অহেতুক মিডিয়ার সামনে আসার তো দরকার নেই। এখন কাজ করতে হবে, এর জন্যইতো আমার এখানে আসা।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়- দুক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদের তা জানাবো। এভাবে যারা গুজব রটাচ্ছেন তাদের অনুরোধ করব মিনিমাম অনুসন্ধান করে এগুলা প্রচার করেন, নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী ভাববে।’

নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারের জন্য পজিটিভ পরামর্শ চেয়েছেন আসিফ নজরুল। বলেন, ‘ভুল হলে বলবেন। কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য দেয়ার কোনো মানে হয় না। এক ধরনের চরিত্র হরণও। এগুলো করা ঠিক না। সব বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করি।’

 

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit