শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ফর্ম নয়, ভিনিসিউস-রদ্রিগোদের ইনজুরি নিয়ে চিন্তিত কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুটা প্রত্যাশিতভাবে না হলেও সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার পরে অবস্থান লস ব্ল্যাঙ্কোসদের। পয়েন্ট টেবিল ছাড়াও রিয়াল দলটির বড় চিন্তার কারণ ফুটবলারদের ইনজুরি সমস্যা। লিগের শুরু থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ডেভিড আলাবার মতো ফুটবলাররা। কোচের হাতে সবার বিকল্প না থাকায় একই খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে হচ্ছে দলটিকে।      

লিগের পাশাপাশি বিশ্বকাপ বাছাই এবং নেশন্স লিগে ব্যস্ত মধ্যে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। তবে ব্রাজিলের তারকাদের নিয়ে চিন্তিত কোচ আনচেলত্তি। কারণ এই দলটির তারকা ফুটবলারদের নিয়েই আক্রমণ ভাগ সামাল দিতে হয় তাকে। জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে তাদের ইনজুরির শঙ্কা রয়েছে বলে মনে করেন মাদ্রিদ কোচ। তাই তাদের নিয়ে আলাদা পরিকল্পনায় এগোবেন তিনি।   

 এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিউস, রদ্রিগো, এন্ড্রিকরা অনুশীলন কিংবা বিশ্রামের জন্য বেশি সময় পাচ্ছে না। আমরা এটা মূল্যায়ন করব। সামনের দিনগুলোতে চোট এড়াতে খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। গত বছর আমাদের অনেক ইনজুরি সমস্যা ছিল। তবে আমরা তা ভালভাবে কাটিয়ে উঠেছি। তবে এবার আমাদের অনেক সতর্ক থাকতে হবে। কারণ এবার যে ব্যস্ত সূচি, তাতে ইনজুরির শঙ্কা থাকবেই।’
 
নতুন মৌসুমে এখন পর্যন্ত গোলের দেখা পাননি ভিনিসিউস জুনিয়র। লা পালমাসের বিপক্ষে একমাত্র গোলটিও আসে স্পটকিক থেকে। তবে মৌসুমের শুরুতে নিজের নামের সুবিচার না করতে পারলেও খুব দ্রুত তাকে সেরা ফর্মে দেখা যাবে, এমনটাই প্রত্যাশা আনচেলত্তির। এ প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, ‘আমি মনে করি ভিনিসিউস ফর্মে না থাকলেও সে অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ভিনি আমাদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ কারণ তার অ্যাসিস্টে সুপার কাপ জেতে সহজ হয়েছে।
এটা সত্যি যে সে সব ম্যাচে গোল পায় না। তবে এ নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই। দলে সে যেভাবে প্রভাব রাখছে তাতে ভিনি গুরুত্বপূর্ণ। সে সবসময় অনেক পরিশ্রম করে এবং সে দলকে যতটুকু পারে সবটুকু উজাড় করে দেয়। তাই মাঠে তার সেরাটা দেখা এখন সময়ের ব্যাপার।’    
 
নতুন মৌসুমের শুরু থেকেই ভিনিসিউসকে সৌদে লিগে ভেড়াতে তৎপর মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবের লোভনীয় প্রস্তাবে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন ভিনি, এমন গুঞ্জনও ডালপালা মেলেছিল কয়েকবার। এখন পর্যন্ত এ বিষয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। তবে এটিকে উড়িয়ে দিয়েছেন মাদ্রিদ বস।
 ভিনিসিউসের সৌদি আরব যাওয়ার প্রসঙ্গে কোচ বলেন, ‘আমি জানি না সৌদি থেকে কোনো অফার ভিনিকে করা হয়েছে কি না। ভিনি ও দলের সবার সঙ্গে আমার নিয়মিত কথা হয়। তবে এ বিষয় নিয়ে কখনও আলোচনা হয় নি। আমি মনে করি ভিনিসিউস খেলতে ভালোবাসে। খেলার সময় মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে সে ভাবে না। সে তার কাজ করে আসে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit