শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

আবার ন্যাটোকে পুতিনের হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র দিলে ন্যাটো সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে বলে রাশিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন৷ শুক্রবার মার্কিন ও ব্রিটিশ শীর্ষ নেতারা সেই সিদ্ধান্ত নিতে পারেন৷

২০২২ সালে ইউক্রেনের উপর হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে একাধিক হুমকি দিয়েছেন৷ ইউক্রেনের জন্য কোনো বিশেষ অস্ত্র বা সামরিক সহায়তার সম্ভাবনা দেখা দিলেই তিনি সরাসরি ন্যাটোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তাতে কিছুটা কাজও হয়েছে৷ কিছু পশ্চিমা নেতা দ্বিধা-দ্বন্দ্ব দেখিয়ে সহায়তায় বিলম্ব করেছেন অথবা অস্ত্র সরবরাহ করেও সেটির প্রয়োগের উপর কিছু শর্ত বসিয়েছেন৷ এবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র চাইতে রুশ প্রেসিডেন্ট আবার তার ‘লাল সীমা’ নিয়ে তর্জনগর্জন করছেন৷

পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ শহরে বলেন, ন্যাটো দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার সবুজ সংকেত দিলে রাশিয়া সেই পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধে প্রবেশ হিসেবে গণ্য করবেন৷ তার বক্তব্য, সে ক্ষেত্রে হুমকি অনুযায়ী রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নেবে৷

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে তাদের আলোচনায় ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন৷ একাধিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এই দুই দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে আরো স্বাধীনতা দিতে চলেছে৷ তবে বাইডেন ও স্টারমার সম্ভবত সরাসরি এমন ঘোষণা করবেননা বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছেন৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি চাইছেন, রাশিয়ার যে সব সামরিক ঘাঁটি থেকে ইউক্রেনের উপর আকাশপথে হামলা চালানো হচ্ছে, তার দেশ সেগুলির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ‘ন্যায্য’ অধিকার প্রয়োগ করার ছাড়পত্র পাক৷ আসন্ন শীতকালের আগে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর আবার হামলা শুরে করে দেওয়ায় জেলেনস্কি দ্রুত পালটা হামলা চালাতে চাইছেন৷ সেইসঙ্গে তিনি রাশিয়ায় হামলা চালাতে অ্যামেরিকার উদ্দেশ্যে অ্যাটাকাম্স নামের দূর পাল্লার আরো অস্ত্র পাঠানোর অনুরোধ করছেন৷ তবে ৩০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে রাশিয়া তার গ্লাইড বোমা নিক্ষেপ করে যে হামলা চালাচ্ছে, সেই মার্কিন মিসাইল সেই ঘাঁটির নাগাল পাবে না বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন, ইউক্রেনকে দূর পাল্লার অস্ত্র প্রণালী দিলেই যুদ্ধক্ষেত্রে কোনো বড় সাফল্য আশা করা যাবে না৷ তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন ইতোমধ্যেই নিজস্ব অস্ত্র ও ড্রোন প্রয়োগ করে রাশিয়ায় হামলা চালাতে পারছে৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit