রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্কনিউজঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটন নামক ব্যক্তিকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে লিটন আকন্দ’কে তার ০২ সহযোগী সহ গ্রেফতার করে র‍্যাব-৩। যাত্রাবাড়ী তে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪ টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে সম্প্রতি যাত্রাবাড়ীতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলা সহ অস্ত্র আইনে ৩টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি অন্যান্য ধারায় সর্বমোট ৯ টি মামলা রয়েছে। এলাকায় সে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো বলে জানা যায়।

কিউএনবি/বিপুল/১৩.০৯.২০২৪/ দুপুর ২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit