শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

গাজায় স্কুলে বোমা হামলায় জাতিসংঘের ৬ কর্মী নিহত: গুতেরেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত হয়েছেন। তারা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ) কাজ করতেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, “গাজায় যা হচ্ছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন আমাদের ইউএনআরডব্লিউএ’র সহকর্মী।”এটিকে একক কোনও হামলায় সর্বোচ্চসংখ্যক কর্মীর মৃত্যু বলে দাবি করেছে ইউএনআরডব্লিউএ।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ওই স্কুলের মাঠে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন হামাস যোদ্ধারা। সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে বিমানবাহিনী। তবে হামলার ফলাফল কিংবা যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: এএফপি

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit