শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

জল্পনার অবসান, বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নিয়েছে আইসিসি। বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সফর নিয়েও ছিল শঙ্কার কালো মেঘ। অবশেষে সেই শঙ্কা দূর হয়েছে। সকল জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মহাগুরুত্বপূর্ণ টেস্ট খেলবে প্রোটিয়ারা। যার সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের প্রথমটি মিরপুরে, পরেরটি চট্টগ্রামে। 

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮,১৯ ও ২০ অক্টোবর। এরপর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর।

এর আগে নারী বিশ্বকাপের আসর বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে করায়, শঙ্কা তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। তবে বাংলাদেশের বর্তমান স্থিতিশীল পরিবেশের কথা জানিয়ে আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) তাদের খেলোয়াড়দের বাংলাদেশ সফরের ব্যাপারে সব রকম আশ্বস্ত করেছে বিসিবি।

কিউএনবি/নিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit