শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

ট্রাভিস ঝড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে সফরকারী অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও ম্যাথিউ শর্ট ওপেনিং ঝড়ে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে হেরে যায় স্বাগতিক ইংল্যান্ড। 

ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই অজি ওপেনার। প্রথম ৬ ওভারে আসে ৮৬ রান। এর পর ২৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ট্র্যাভিস হেড। ৮টি চার ও ৪টি ছক্কায় তার ইনিংসটি সাজান তিনি। অধিনায়ক মিচেল মার্শ মাঠে বেশিক্ষণ ঠিকতে পারেননি।

এরপর আরেকটি জুটি গড়েন ম্যাথিউ শর্ট ও জশ ইংলিশ। ১১৮ রানে আউট হন শর্ট। ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার করেন ২৬ বলে ৪১ রান। ২৭ বলে ৩৭ রান করে আউট হন জস ইংলিশ।

বাকিরা বড় ইনিংস খেলতে না পারায় ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

জবাবে পুরো ওভার খেলতে পারেনি ইংল্যান্ডও। ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৫১ রান তোলে তারা।

সর্বোচ্চ ৩৭ রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে। এছাড়া এই ম্যাচে অধিনায়ক ফিল সল্ট করেন ২০ রান। সিন অ্যাবট ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হলেন ট্র্যাভিস হেড। 

কিউএনবি/নিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit