মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জেলা রেড ক্রিসেন্ট অফিসের সামনে  খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বন্যায়  ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
এরমধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি, সুজি।খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটেের ফিল্ড অফিসার মো.দিদারুল আলম রাফির, সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী  তুলেদেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, সদস্য ধীমান খীসা, খাগড়াছড়ি রেড ত্রুিসেন্ট ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত বলেন,সেনাবাহিনী দেশের প্রতিটি দূর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকতার সহিত কাজ করছে। আপনাদের কষ্ট আমাদের কষ্ট আপনাদের ব্যথায় আমরাও ব্যাতিত, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা প্রশংসনীয়।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit