বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৮১ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় অন্তত ৮১ জন নিহত হয়েছে।

রবিবারের ওই হামলার পর নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

স্থানীয় সংবাদমাধ্যম মেড আফ্রিকা টাইমসের এই খবর জানিয়েছে।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল করিম দুঙ্গুসের বরাতে সংবাদমাধ্যমে বলা হয়, রবিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ইয়োবের মাফা এলাকায় হামলা চালায় বোকো হারামের প্রায় ১৫০ জন সন্ত্রাসী। রাইফেল, আরপিজেতে (রকেট প্রোপেলড গ্রেনেড) সজ্জিত হয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেলে চেপে তারা এসেছিল।

নির্বিচারে গুলি চালিয়ে লোকজনকে হত্যার পাশপাশি লুটপাটসহ বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা।

পুলিশের এই মুখপাত্র আরও বলেন, রিপোর্ট লেখা পর্যন্ত ৮০ জনের নাম জানতে পেরেছেন তারা। তবে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, কয়েকদিন আগে মাফা এলাকায় বোকো হারামের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিশোধ নিতেই গ্রামটিতে হামলা চালানো হয়ে থাকতে পারে। এছাড়া দেশটির সেনাবাহিনীর কাছে বোকো হারামের বিষয়ে তথ্য দেওয়ার অভিযোগ তুলেও গ্রামবাসীর ওপর হামলা করা হয়ে থাকতে পারে বলে ধারণার কথা জানানো হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকাখালিজ টাইমস, মেড আফ্রিকা টাইমস

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit