আন্তর্জাতিক ডেস্ক : নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার ২৬ দিন পরও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘রাত দখল’ কর্মসূচিতে বন্ধ রাখা হয় বসতবাড়ির বাতি। বিপরীতে পথে প্রতিবাদকারীদের হাতে জ্বলে ওঠে মোম, প্রদীপ কিংবা টর্চের আলো। হত্যায় জড়িতের কঠোর শাস্তির দাবিতে নেচে-গেয়ে প্রতিবাদের বার্তা দেন বিক্ষোভকারীরা।
এছাড়া বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার সাধারণ অভিভাবকরা পথে নেমে প্রতিবাদে সামিল হন। তাদের হাতে ছিল নানা স্লোগানের পোস্টার, ব্যানার। বিচার নিশ্চিত না করতে পারলে দায়িত্বশীলদের পদত্যাগের দাবিও জানান তারা।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৪