শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দুবাইয়ে ইসিবির সঙ্গে বিসিবির বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত একটি বৈঠকে যোগ দিতে সম্প্রতি দুবাইয়ে উড়াল দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির সভাপতি হিসেবে এটিই ছিল তার প্রথম সফর। সফরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন বিষয় নিয়ে আমিরাত ক্রিকেটের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন এই বোর্ড প্রধান।  

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের উপস্থিতিতে আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান মাবারাক আল নাহিয়ান এবং অন্যান্য কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেট বোর্ড সভাপতি। এসময় বিসিবি প্রধানের সঙ্গে ছিলেন বোর্ডের সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।  
 
বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আসরের ক্রিকেটীয় সুবিধা এবং খেলোয়াড়দের স্বাগত জানানোর দায়িত্ব পালন করবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ইসিবি প্রধান নাহিয়ান মুবারাক বলেন, ‘দুবাইয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমিরাত ক্রিকেট বোর্ড সময় দিয়েছে এবং আরও একবার নিজেদের আয়োজন সক্ষমতা প্রমাণ করেছে। আমাদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’  
 
দেশে টুর্নামেন্ট আয়োজন করতে না পারলেও আরব আমিরাতে সফলভাবে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিবি প্রধান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘দুবাই এবং শারজাহতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।

দুটি ভেন্যুতে কিছু বড় বিশ্ব ইভেন্ট সহ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে মঞ্চস্থ করার জন্য ইসিবির সক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দুই বোর্ডের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে; আমরা ইসিবি এবং আইসিসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’  

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ দিনেরে আসরে ১০টি দল খেলবে ২৩ ম্যাচ। ইতোমধ্যে টুর্নামেন্ট সম্পর্কিত সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে আইসিসি। ৩ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit