শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

নেই অ্যাম্বুলেন্স, দুই সন্তানের লাশ কাঁধে নিয়ে ফিরলেন বাবা-মা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেখানকার এক শীর্ষ নেতার উদ্ধৃদি দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে ওই দম্পতি দুই সন্তানের মরদেহ কাঁধে করে নিয়ে বাড়িতে ফেরেন। হাসপাতাল থেকে তাদের বাড়ি অন্তত ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। এতে দেখা গেছে, অজ্ঞাত ওই দম্পতি তাদের ১০ বছরেরও কম বয়সি দুই নাবালক ছেলের মৃতদেহ নিজেদের কাঁধে নিয়ে একটি কর্দমাক্ত বনের পথ ধরে হেঁটে যাচ্ছেন।

হৃদয়বিদারক ওই ঘটনার ভিডিওটি পোস্ট করে বিরোধী নেতা বিজয় লিখেছেন, ‘দুই ভাই জ্বরে ভুগছিল, কিন্তু সময়মতো চিকিৎসা পায়নি। কয়েক ঘন্টার মধ্যে তাদের অবস্থার অবনতি হয় এবং পরের এক ঘন্টার মধ্যে মৃত্যু হয়।’ 

তিনি আরও লিখেছেন, এমনকি দুই নাবালকের মৃতদেহ তাদের গ্রাম পট্টিগাঁওয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সও ছিল না। তাদের বাবা-মা বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত পথ দিয়ে বাধ্য হন ১৫ কিলোমিটার হেঁটে যেতে। গাদচিরোলির স্বাস্থ্যসেবা ব্যবস্থার এক ভয়াবহ বাস্তবতা আজ আবার সামনে এসেছে।

সূত্র: এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit