শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান রবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বির্নিমাণের লক্ষ্যে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান আ স ম রব।

বিবৃতিতে আ স ম রব বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বির্নিমাণের লক্ষ্যে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠন করতে হবে। এই মহান গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে সুযোগে সৃষ্টি হয়েছে তা বেহাত হতে দেওয়া যাবে না। তাই প্রতিমুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যেমন সতর্ক থাকার প্রয়োজন আছে তেমনি সমাজের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন গণমানুষের সমন্বয়ে সকল পাড়া, মহল্লা, গ্রামে, গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, নগর, মহানগর এবং জাতীয় পর্যায় ’গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ বা অনুরূপ সংগঠন অবিলম্বে গড়ে তুলতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই মঞ্চ গণঅভ্যুত্থানের চেতনায় সমাজ গঠন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সমস্যা এবং সংকটে সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বির্নিমাণের লক্ষ্যে জনমতকে নিরন্তর শাণিত ও বিস্তার করবে। প্রকৃতপ্রস্তাবে এই ‌‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ই হচ্ছে ভবিষ্যতের স্থানীয় সরকারের ‘ভ্রূণ’ এবং একদিন জন্ম দিবে আগামীর কাঙ্খিত ও শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit