শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ২০২৩ সালটা ছিল শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। প্রায় চার বছরের বিরতি নিয়ে গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে প্রথম দু’টির ব্যবসা ১০০০ কোটি রুপি ছাড়িয়েছিল। বছর ভর এমন সাফল্য। তাতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। এ বার, ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। পিছনে ফেলে দিলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, বিরাট কোহলিদের।

২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এ বার তাকে ছাপিয়ে গেলেন শাহরুখ। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থলপতি। ২০২৪ সালে ৮০ কোটি টাকার কর দিয়েছেন তিনি। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনিই দ্বিতীয় তারকা যিনি সব থেকে বেশি কর দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। তিনি ৭৫ কোটি টাকা কর দিয়েছেন। চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। তার দেওয়ার করের অঙ্ক হল ৭১ কোটি টাকা। ৬৬ কোটি টাকা কর দিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলি।

এই বছর প্রথম পাঁচ করদাতার মধ্যে নেই অক্ষয়। গত বছর একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। কমেছে বিজ্ঞাপনও।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit