রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মেধা ভিত্তিক এসো দেশ গড়ি আলোচনা সভা অনুষ্ঠিত

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মেধা ভিত্তিক এসো দেশ গড়ি শীর্ষক এক আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মুক্ত আলোচনা করেছেন সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।শনিবার (৩১ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোকিত লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যহীন দুর্নীতি মুক্ত দেশ গড়তে মেধার প্রয়োজন আছে। মেধাহীন ব্যাক্তি কখনো দেশের উন্নয়ন বয়ে আনতে পারে না। তাই বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে আগামীতে ছাত্রদেরকেই এগিয়ে আসতে হবে।

এ সময় সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরে তাসনিম, লালমনিরহাট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit