শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ বার করার আহ্বান ইসলামী দলগুলোর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব করেছে সাতটি ইসলামী দল। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার সময় তারা এ আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামী ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় রাজনৈতিক দলগুলো যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।

দলগুলো নির্বাচনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে নির্বাচন কমিশনের সংস্কারও দাবি করে। এছাড়ক বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন বিতর্কিত আইন সংশোধনেরও পরামর্শ দেন তারা। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে, সেগুলো গ্রহণ করব। মতবিনিময় সভায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। আর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন মাওলানা ইউসুফ আশরাফ।

আজ অন্য যেসব দলের সঙ্গে মতবিনিময় হবে সেগুলো হলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়বাদী সমমনা জোট, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট, শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit