শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শিশু নির্যাতনের দায়ে এশিয়ার সেরা ফুটবলারের বাবা-ভাইয়ের শাস্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : তর্কসাপেক্ষে এশিয়ার সেরা ফুটবলার দক্ষিণ কোরিয়ার সন হিউন-মিন। বেশ কয়েকবার এশিয়ার সেরা ফুটবলারের খেতাবও জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক। তবে এবার ‘ভুল’ কারণে শিরোনাম হচ্ছে তার নাম। শিশু নির্যাতনের দায়ে জরিমানা করা হয়েছে তার বাবা-ভাইকে।

সনের বাবা সন উং-জাং বর্তমানে একটি ফুটবল একাডেমি পরিচালনা করছেন। সেই একাডেমিতে কোচ হিসেবে কাজ করছেন তার বড় ছেলে সন হিয়ুং-ইউন। তারা দুজন এবং অপর এক কোচের বিরুদ্ধে অভিযোগ, একাডেমির ১২ বছর বয়সী এক ছাত্রকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছেন তারা।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, শিশুকল্যাণ আইন এবং শিশু নির্যাতনের শাস্তি আইনের ভিত্তিতে তারা সন উং-জাং, সন হিউন-ইউন ও এক কোচকে জরিমানা করেছেন। তবে জরিমানার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি তারা। পাশাপাশি ওই তিনজনকে শিশু নির্যাতনের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সন হিউন-মিনের বাবা সন উং-জাং-ও ফুটবল খেলতেন। তার আত্মজীবনী ‘আই রিড, রাইট অ্যান্ড ডিসকার্ড’ প্রকাশিত হওয়ার পর সর্বাধিক বিক্রীত স্মৃতিকথামূলক বইয়ের স্বীকৃতি পেয়েছে। পরিবারের কঠিন সময়েও সন অবশ্য দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টটেনহ্যামের হয়ে ২ ম্যাচে করেছেন ২ গোল।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit