শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বছরের পর বছর নির্বাসিত ছিলাম : কঙ্গনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : বছরের পর বছর ধরে কাজ পাননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দেশের নাগরিক হয়েও নিজেকে ‘নির্বাসিত’ মনে করতে শুরু করেছিলেন। টানা আট বছর কর্মহীন অবস্থায় কেটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের মধ্যে জমা কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘২০০৪ সালে আমি মুম্বাই আসি। তারপরে ২০০৫-২০০৬ সালে আমি ‘গ্যাংস্টার’, ‘উয়ো লমহে’র মতো ছবিতে অভিনয় করি। অভিনয়ের জন্য প্রশংসিত হই। কখনও মাদকাসক্ত মডেল, কখনও গ্যাংস্টার, কখনও মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করেছি। বহু প্রশংসা পাওয়ার পরেও হঠাৎ আমার কাছে কাজের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘দু-এক বছরের লড়াইয়ের কথা বলছি না। কিন্তু বছরের পর বছর ধরে যখন কাজ পাওয়ার নিশ্চয়তা থাকে না, তখন এই লড়াই আরও কঠিন হয়ে ওঠে। আমাকে বারবার বলা হয়েছে, আমি ভাল অভিনয় করি। কিন্তু সেটাই আমার কাজ পাওয়ার বাধা হয়ে দাঁড়ায়।’

দিনের পর দিন কাজ না পেয়ে নিজের জন্মভূমিতে নিজেকে নির্বাসিত মনে হত কঙ্গনার। তার ভাষ্য, ‘মনে হতে থাকে, আমাকে হয়ত দেশ থেকে নির্বাসন দেওয়া হয়েছে। এরপর আমি ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস শহরে একটি বাড়ি কিনি। একজন এজেন্টকে আমার সঙ্গে কাজে যুক্ত করি। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও পরিচালনা করি। বলিউডে নিয়মই এমন, যারা ভাল কাজ করবেন, তাদের এই জগৎ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হবে।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit