শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রাশিয়ার আক্রমণ রুখে দেয়ার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনারা জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ ১৬ জেট নিয়ে লড়ছিলেন এক পাইলট। জেট ক্র্যাশ করে ওই পাইলট মারা গেছেন।

তবে ইউক্রেনের সেনার দাবি, রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একটি এফ ১৬ যুদ্ধবিমান যখন পরবর্তী টার্গেটে আঘাত করতে যায়, তখন তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়। পরে দেখা যায়, বিমানটি ধ্বংস হয়েছে, পাইলট মারা গেছেন।

ইউক্রেনের দাবি, রাশিয়া গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা করে গত সোমবার। তখনই এই ঘটনা ঘটে।

ইউক্রেনের সেনা বৃহস্পতিবার পর্যন্ত ওই পাইলটের নাম জানায়নি। তবে তাদের ওয়েস্টার্ন কম্যান্ড জানিয়েছে, ওই পাইলট তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। শেষপর্যন্ত তিনি নিজের জীবন দিয়েছেন।

অগাস্টের প্রথমে ইউক্রেনে প্রথমবার এফ ১৬ জেট আসার কথা জানানো হয়। ইউক্রেন আর্মড ফোর্স ডে-তে সেগুলি কিয়েভের আকাশে উড়তে দেখা যায়।

রাশিয়ার আগ্রাসনের আগে পূর্ব ইউরোপের দেশগুলির মতো ইউক্রেনের কাছেও মূলত সোভিয়েত আমলে তৈরি মিগের মতো যুদ্ধবিমানই ছিল।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ অ্যামেরিকায় তৈরি আধুনিক যুদ্ধবিমান দেয়ার জন্য অনুরোধ করছিল। কিন্তু ইউক্রেনের বন্ধু দেশগুলি তাদের মিগ বিমানই দেয়, যেগুলি চালাতে ইউক্রেনের পাইলটরা অভ্যস্ত।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের পাইলটদের ইউরোপে অত্যাধুনিক যুদ্ধবিমান চালাবার প্রশিক্ষণ দেয়া হয়।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit