শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

আখাউড়ায় অতিরিক্ত মদ্যপানে অটোরিকশা চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার রাতে অতিরিক্ত চোলাই মদ্যপান করে  মো. নাসির মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পৌরসভার রেলওয়ে বাইপাস সংলগ্ন হরিজন পল্লীতে এই ঘটনা ঘটে। নাসির মিয়া পৌর এলাকার মসজিদপাড়ার রেণু মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, রাতে রেলওয়ে হরিজন পল্লীতে গিয়ে অতিরিক্ত চোলাই মদ্যপান করে নাসির। এরপর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit