শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

‘আমরা পার্টিকুলারলি কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি কখনই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমি কখনই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই। আমার দলও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। 

আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। সুতরাং কোনো দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না।

বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে? প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা সকলের বন্ধুত্ব চাই। আমরা পার্টিকুলারি কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না। কোনো দেশ বাংলাদেশের পার্টিকুলারি কোনো দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না। 

তিনি আরও বলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে। আমাদের সার্বভৌমত্ব সম্মান করে সম্পর্ক হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit