শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আফসোস আমি শহিদের পরিবারের একজন হতে পারলাম না: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আজকে শহিদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়। বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। শুধু শহিদদের হাশরের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ। আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম।

তিনি বলেন, আমার আফসোস এবারের এই যুদ্ধে আমি শহিদের পরিবারের একজন হতে পারলাম না। এ সৌভাগ্য যাদের আল্লাহ দান করেছেন তাদের আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতাম। আমরা আজকে ঘোষণা করতে এসেছি আমরা আপনার পরিবারের সদস্য হতে চাই। এ আন্দোলন সংগ্রামে জাতি, ধর্ম ও দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না। এখানে অন্য ধর্মের অনেক লোকও নির্মমভাবে মারা গেছেন। আমরা এদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নারায়ণগঞ্জে শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, সেক্রেটারি জেনারেল মো. জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আমির মুমিনুল হক সরকার, মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

জামায়াতের আমির বলেন, জাতি হিসেবে আমরা ঋণী। আজীবন যেন এ জাতি এই ঋণের অনুমতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে। তিনি বলেন, আমি এই সরকার সম্পর্কে কিছুই বলব না। তাদের বিষয়টা আল্লাহর হাতে সোপর্দ করে দিলাম। রক্তের এক একটা ফোয়ারা মিলিত হয়ে রক্তের প্লাবন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এমন কোনো জনপদ নাই যেটা রক্তাক্ত হয় নাই। শহিদরা তো মহা সৌভাগ্যবান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit