শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আইজিপির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে, রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মো. আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে, আইসিআইটিএপির মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস, আইসিআইটিএপির প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির।

এসময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান।

সাক্ষাতকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে আইজিপি প্রত্যাশা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit