শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

জাপানে আঘাত হানছে শক্তিশালী টাইফুন ‘শানশান’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঝড় শানশান। বুধবার অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই অঞ্চলের বেশকিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শক্তিশালী এ টাইফুন ঘণ্টায় ১৫৭ মাইল বেগে ঝড়ো হাওয়া নিয়ে দক্ষিণ-পশ্চিমের প্রধান দ্বীপ কিউশুর দিকে ধেয়ে আসছে। তাই বিমান সংস্থা ও রেল অপারেটররা আগামী কয়েক দিনের জন্য কিছু পরিষেবা বাতিল করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা এক জরুরি সতর্কতা বার্তায় উল্লেখ করে, টাইফুন শানশানের ফলে বন্যা, ভূমিধস ও শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে।

সংস্থার প্রধান আবহাওয়াবিদ সাতোশি সুগিমোটো এক সংবাদ সম্মেলনে বলেন, যে ধরনের শক্তিশালী বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের পূর্বাভাস দেওয়া হচ্ছে, তা অতীতে কখনো দেখা যায়নি। তাই সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

গণমাধ্যমের তথ্য মতে, কয়েক দিনের মধ্যে কিউশুতে আঘাত করবে ঘূর্ণিঝড়টি। পরে রাজধানী টোকিওসহ কেন্দ্র ও পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই এলাকাগুলোর কাছাকাছি পৌঁছাতে সপ্তাহের মতো লাগতে পারে বলে আবহাওয়া সংস্থা জানিয়েছে।

এদিকে, এএনএ হোল্ডিংস জানিয়েছে যে তারা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ-পশ্চিম জাপানের নির্ধারিত ২১০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করবে। এসব ফ্লাইটে প্রায় ১৮,৪০০ যাত্রী রয়েছেন।

জাপান এয়ারলাইনস জানিয়েছে যে তারা বৃহস্পতিবার পর্যন্ত ১৭০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করবে। উভয় এয়ারলাইনসের মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত করা হবে।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit