শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দেশে ফিরলে গ্রেফতার হবেন না সাকিব, আশা আইন উপদেষ্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরলে গ্রেফতার হবেন না বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে দেশ-বিদেশে আলোচনা হচ্ছে। বিষয়টি আপনাদের নজর এসেছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে আসিফ নজরুল বলেন, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল। সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে নিজে অনেক কিছু অর্জন করেছে। ফুটবলার আমিনুল হক বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে এনেছিল, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? আমিনুলকে জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার সেটা বলার চেষ্টা করেছি। মামলা হওয়া মানে তো গ্রেফতার নয়। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যেন কেউ অতি উৎসাহী হয়ে গ্রেফতার করতে না যায়।

তিনি বলেন, আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া আছে।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit