শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

হত্যা মামলার আসামি সাকিবকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার দায়ে আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। আদাবর থানায় দায়েরকৃত মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে তার নামও রয়েছে। যেহেতু সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভুক্ত ক্রিকেটার, তাই প্রয়োজন হলে তাকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি।

সাকিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেব।’

এর আগে বিসিবি সভাপতি সাকিবের জাতীয় দলে খেলা প্রসঙ্গে বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে।’

এমনকি পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিবকে দলে চান জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit