শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পুনরায় উভয় ইউনিট চালু, চাহিদামতো নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আদানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : উভয় ইউনিটের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে আদানি পাওয়ার। কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট ২য় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে এতদিন প্রথম ইউনিটের মাধ্যমে সরকারের চাহিদামতো সর্বোচ্চ বিদ্যুৎ দিয়ে যাচ্ছিল আদানি। 

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে ফিরে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ১ম ইউনিট থেকে ৫১৩.৩২ মেগাওয়াট ও ২য় ইউনিট থেকে ৬৬৮.৫৭ মেগাওয়াট এবং দুপুর ১টা নাগাদ ১ম ইউনিট থেকে ৫৯৩.৩৫ মেগাওয়াট ও ২য় ইউনিট থেকে ৭৬৩.৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, এতদিন আদানির এক ইউনিট বন্ধ থাকলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল কোম্পানিটি।

সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে আদানি অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য দুঃখপ্রকাশ করছে। প্রতিষ্ঠানটি জানায়, আদানির মতো যেকোনো দেশীয় ও আন্তর্জাতিক যেকোনো কোম্পানির পাওয়ার প্লান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি, শিগগিরই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারব। 

এরপরই মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে দুই ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া শুরু হয়।

এদিকে সম্প্রতি ভারতে জ্বালানি আইনের সংশোধন দুই দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহে চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। চুক্তি অনুযায়ী, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আদানি প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় ৮০ কোটি ডলার বকেয়া থাকা সত্ত্বেও বিদ্যুৎ দিয়ে যাচ্ছে আদানি।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit